• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দাঁত না উঠলে কোরবানি বৈধ হবে?

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রশ্ন: গরু-ছাগলের যদি দুধের দাঁত না পড়ে এবং নতুন দাঁত না উঠে ওই গরু-ছাগল দিয়ে কি কোরবানি শুদ্ধ হবে?

উত্তর: কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুর নির্দিষ্ট বয়সসীমা পার হওয়া জরুরি। দাঁত পড়া বা ওঠা জরুরি নয়।

জাবের (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা মুসিন্না তথা উপযুক্ত বয়সে উপনীত পশু ছাড়া কোরবানি করবে না। (সহিহ মুসলিম: ১৯৬৩)

গরুর ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে, যে গরুর দুই বছর পূর্ণ হয়েছে। ভেড়া ও ছাগলের ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে, যে ছাগলের এক বছর পূর্ণ হয়েছে। গরুর দুই বছর পূর্ণ হলে এবং ভেড়া-ছাগলের এক বছর পূর্ণ হলে ওই গরু, ভেড়া, ছাগল দিয়ে কোরবানি করা যাবে দুধ দাঁত না পড়ে বা নতুন দাঁত না উঠলেও।

যেহেতু সাধারণ অভিজ্ঞতায় দেখা যায়, ভেড়া-ছাগলের এক বছর পূর্ণ হলে সাধারণত তার দুধের দাঁত পড়ে যায়, গরুর দুই বছর পূর্ণ হলে দুধের দাঁত পড়ে যায়, তাই দাঁত পড়া বা নতুন দাঁত ওঠা দেখে মানুষ কোরবানির পশুর উপযুক্ত বয়স হয়েছে কি না তা বোঝার চেষ্টা করে। শরিয়তের দৃষ্টিতেও এভাবে বয়স অনুমান করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই।

তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় সেটির দুই বছর পূর্ণ হয়েছে, ছাগলের ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা যায় সেটির এক বছর পূর্ণ হয়েছে, তাহলে দুধ দাঁত না পড়লে বা নতুন দাঁত না উঠলেও ওই গরু-ছাগল দিয়ে কোরবানি শুদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category