• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি / ৮০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে হাজার হাজার পিস ইয়াবা। স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের এসব ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিতে দেখা গেছে। অসংখ্য ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ‌‘হাজার হাজার পিস ইয়াবা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আমরা কয়েকজন মিলে হাজারের বেশি ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

‎মোহাম্মদ জনি নামের এক যুবক বলেন, ‘দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। তার পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে দুজন আরোহী ঝগড়া করছিলেন। এসময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে আমরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।’
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, ‘আমি নিজেই কুড়িয়ে দিয়েছি ২০০-৩০০ পিস ইয়াবা।’
‎
তবে ঘটনাস্থলে আসা পুলিশের উপপরিদর্শক (এসএই) অনিক বলেন, ১০০-১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।

‎এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোন মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিয়ে যান। থানায় গেলে বিস্তারিত জানতে পারবো।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category