• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
ইরানের পরিবর্তে বিশ্বকাপে নেয়ার মার্কিন প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া ইতালির রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত? দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণে এমন সংকট: মির্জা ফখরুল আমরা প্রক্সি প্রধানমন্ত্রী নয়, জনগণের প্রধানমন্ত্রী চাই: জাবের টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলো বিএনপি নেতা শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত কয়েক মাসে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। এই ফরম্যাটে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগাররা।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে আগামী বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে। প্রোটিয়াদের আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বাংলাদেশের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের বর্তমান অবস্থান ১০ম। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

নির্ধারিত এই সময়ের আগে বাংলাদেশ আরো দুটি ওয়ানডে সিরিজ খেলবে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ।

আসন্ন এই দুই সিরিজই হবে ঘরের মাঠে। তাই দুই দলের বিপক্ষেই সিরিজ জেতার সামর্থ্য রাখে টাইগাররা। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ম অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ, এমনকি সব ম্যাচ হারলেও এই অবস্থানে থাকার সম্ভাবনা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category