• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে মাসব্যাপী নানা সাংস্কৃতিক, সাহিত্যিক, শিক্ষামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। জুলাই মাসজুড়ে পৃথক ভেন্যুতে অনুষ্ঠিতব্য এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়া, শহীদদের স্মরণ করা এবং সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাইজুড়ে বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও জনসম্পৃক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাই ইনকিলাব কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন। এ সময় ‘আবার জুলাই’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘আমার শ্রাবণ জুলাই’ প্রিমিয়ার শো, ‘তালা’ শীর্ষক জুলাইয়ের গান প্রকাশ, ‘জুলাইয়ের আসর’ স্মৃতিচারণ অনুষ্ঠান এবং ‘ইনকিলাবের কিশোর পত্রিকা স্কুল’-এর উদ্যোগে জুলাই সংখ্যার মোড়ক উন্মোচন। এছাড়া শিশুতোষ গল্পগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান ‘গল্প শুনি জুলাইয়ের’, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতেরও আয়োজন রাখা হয়েছে।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগামী ২১ থেকে ৩১ জুলাই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে অনুষ্ঠিত হবে বহুমাত্রিক কর্মসূচি। এসব আয়োজনের মধ্যে রয়েছে ‘আবার জুলাই (২য় পর্ব)’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়, ‘লাল জুলাইয়ের জলসা’ শীর্ষক কবিতা পাঠ, দ্রোহের গান ও শহীদ মিছিল, ‘জুলাই জমায়েত’, চলচ্চিত্র ও সংগীত সন্ধ্যা, ‘জুলাইয়ের উত্তরাধিকার’ শীর্ষক শহীদ পরিবারের শিশুদের সমাবেশ, ‘রাজবন্দীর রাজসাক্ষী’, পথনাটক ‘রাজপথে জুলাই’, ইনকিলাবি ফিল্ম নাইট, জুলাই ফুল কুইজ, ‘আলো নিভে যায়নি’ শীর্ষক স্মরণসভা, ‘আনসাং হিরোস’ নামে শিক্ষার্থীদের সংহতি সমাবেশ এবং ‘একত্রিশে জুলাই সেলিব্রেশন’।

ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে দেশের সকল সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পী, শিক্ষার্থী, তরুণ-তরুণী, গণমানুষ এবং সচেতন নাগরিকদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বিশ্বাস, জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনে এ মাসব্যাপী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category