• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা

বিনোদন ডেস্ক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১০ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। নির্মাতার ২০২৩ সালের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’–এর সিকুয়েল এটি। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তির পর দর্শক–সমালোচকের প্রশংসা পেয়েছে ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের দাবি, ছবিটির বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যমও সিনেমাটিতে বাংলাদেশি অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছে।

সংবাদ প্রতিদিন তাদের রিভিউয়ে জয়ার অভিনয় সম্পর্কে লিখেছে, ‘মেঘনার চরিত্রে জয়া একেবারে পারফেক্ট। জয়ার মধ্যে এমন তোলপাড়, কূলছাপানো লিকুইডিটি, তারল্য আছে, যা চোখে দেখার, অনুভবের এবং আমার মতো কিছু পুরুষের রোমান্টিক টানের। কৌশিকের কল্পনা, তাঁর রোমান্টিক স্বপ্ন এই তারল্যে সাঁতারু হতে পেরেছে। সমস্ত ছবিটাকে আচ্ছন্ন করে আছে জয়া আহসানের তারল্য—মেঘনা নদীর এপার-ওপার ছলাৎ ও বহতা।’

অনলাইন গণমাধ্যম দ্য ওয়াল লিখেছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসান অনেক সংযত। সংলাপ কম, কিন্তু উপস্থিতি দীর্ঘস্থায়ী। অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা আর অনিশ্চয়তার মাঝখানে আটকে থাকা এক নারীর ভাঙন। বিশেষ করে চূর্ণীর সঙ্গে তাঁর মুখোমুখি দৃশ্যগুলো ছবির আবেগকে আরও গভীর করেছে। দুজনের রসায়নই ছবির অন্যতম বড় সম্পদ।’

টাইমস অব ইন্ডিয়া আবার মেঘনা চরিত্রটির গঠন নিয়ে সমালোচনা করেছে। গণমাধ্যমটি লিখেছে, ‘মেঘনা চরিত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন জয়া আহসান। তবে চরিত্রটির নির্মাণে কিছু অসংগতি রয়েছে। তার আবেগের যাত্রাপথ অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে জটিল মনে হয়। ফলে মেঘনার প্রতি দর্শকের সহানুভূতি সব সময় সমানভাবে তৈরি হয় না।’

দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসানও দারুণভাবে সঙ্গ দিয়েছেন। যদিও প্রথম ছবির তুলনায় এই পর্বে চরিত্রটি আবেগ প্রকাশের তেমন বেশি সুযোগ পায় না, তবু অপরাধবোধ, ভালোবাসা ও অনিশ্চয়তার টানাপোড়েনে আটকে থাকা এক নারীর ভঙ্গুর মানসিক অবস্থাকে জয়া তাঁর সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয়ে ফুটিয়ে তুলেছেন।’

আরও আনন্দ লিখেছে, ‘জয়া অভিনীত মেঘনা চরিত্রটির প্রতি আলাদা আদর জন্মায় এই ছবি দেখলে।’

প্রথম আলোকে এর আগে মেঘনা চরিত্র নিয়ে জয়া বলেছিলেন, ‘মেঘনা চরিত্রটা তো আগে থেকেই তৈরি ছিল। তারপর সময় কিছুটা কেটে গেছে। শহরটা মেঘনার অনেকখানি হয়ে গেছে। ও পরিবারের একজন অংশ হয়ে গেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পেয়েছে, বাচ্চাটা বড় হয়েছে। মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে। যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে। ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমায় সেটাই উঠে এসেছে।’
‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়া ছাড়াও আছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category