• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা মণিপুরে থামছে না সংঘর্ষ, গোলাগুলিতে আরও ৩ জনের মৃত্যু তাপমাত্রা ৫৫ ডিগ্রি উঠতে পারে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী বৃষ্টিও বেঁচে নেই, জানালেন ভাই এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪ ‘জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর’ ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে’ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান সদস্যদেশকে বহিষ্কার করার কোনো বিধান জোটে নেই: ন্যাটো

ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বন্দরে ড্যামারেজ (ক্ষতিপূরণ) থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব ওবায়দুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশেষ নির্দেশনা দেন।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমদানি করা পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ খরচ থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানি করা পণ্যের ছাড়পত্র দেওয়ার জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প সচিব স্পষ্ট করেন যে, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় সরকার পাশে থাকবে বলে তিনি জানান।

এদিকে গণশুনানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো; নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্তকরণ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিতকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক ব্যবসায়ীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে বলেন, আপনারা আমাদের সেবাগ্রহীতা; আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা আপনাদের সুবিধার্থে এসআরও প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category