• রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

চলনবিলে ফিশ প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: মৎস্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিল সমগ্র বাংলাদেশের সম্পদ। অথচ বিগত আওয়ামী লীগ সরকার এ অঞ্চলের প্রতি যথাযথ গুরুত্ব দেয়নি। ফলে চলনবিল তার ঐতিহ্য হারাতে বসেছে। বর্তমান সরকার চলনবিলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে। চলনবিলে ফিশ প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে এবং সেখানে গবেষণাগারও থাকবে। এ অঞ্চলের মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রকল্প হাতে নেওয়া হবে।

শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের চাহিদা পূরণের পর মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। নাটোর একটি ঐতিহ্যবাহী জেলা। শুধু নাটোরের কাঁচাগোল্লা নয়, নাটোরের মাছও সেরা। সেই মাছ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা আমরা করবো।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে বলেই তাদের পালিয়ে যেতে হয়েছে। জনগণের বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে অনেকেই অনেকরকম কথা বলে। তবে, বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটি দল নির্বাচনের পূর্বে অনেক প্রোপাগান্ডা চালিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। কিন্তু সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কাজী সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category