• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ১০১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালামত ক্বারির ছেলে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বৃহস্পতিবার বায়েজিদ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন চান্দগাঁও এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category