• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী যুদ্ধের স্থায়ী সমাধানে ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই সহকারী ভূমি কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিনিধি / ২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।

গত ২২ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সেলিনা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়। এটা নিয়ে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হলো।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category