• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গোপনে চলছিল বাল্যবিবাহ, বরকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গোপনে আয়োজিত বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযান পরিচালনা করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে গোপনে একটি বাল্যবিবাহ হচ্ছে এমন একটি সংবাদের ভিত্তিতে ইউএনও মেজবাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপনে আয়োজিত এই বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

এছাড়া আইন অমান্য করায় এবং নিজ দোষ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

পরবর্তীতে বর ও কনে উভয় পক্ষই কনে প্রাপ্তবয়স্ক (১৮ বছর) না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। উপস্থিত স্থানীয় জনসাধারণকে বাল্যবিয়ের কুফল এবং আইনি শাস্তি সম্পর্কে সচেতন করা হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহের তথ্য পেলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category