• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
কাস্টমস কর্মকর্তা বুলেটকে যেভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা, জানাল র‍্যাব আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় যেসব দোয়া পড়বেন এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল শেরে বাংলাকে যথাযথ মর্যাদা দেবে সরকার: নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান সড়কের দুই পাশে জনতার ঢল, ৩০ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ৪৮তম বিসিএস: মনোনয়ন স্থগিত ২৩ প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা

‘ওভারটেক করতে গিয়ে’ এক ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, চালকসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সেনবাগে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ট্রাকে থাকা আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দী বাজারের পশ্চিম পাশে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। নিহত সবাই চারাবাহী একটি ট্রাকে ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামের আবদুর রবের ছেলে ট্রাকচালক মো. আল আমীন (৩৯) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল হাওলাদার (২৫)। আজ বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিমেন্টবোঝাই একটি ট্রাক নোয়াখালী থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় এ ট্রাকের পেছনে নার্সারির চারা বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। চারা বহনকারী ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে এ ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর চারাবাহী ট্রাকের ভেতরে চালক আল আমীন ও যাত্রী ফয়সাল হাওলাদার গুরুতর আহত অবস্থায় আটকা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরেক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও চারাবাহী ট্রাকের যাত্রী ছিলেন।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেন বলেন, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতরে আটকে থাকা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নীল চন্দ্র দাশ বলেন, সম্ভবত পেছনের ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category