• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

এই দুই পদ্ধতিতে ধুয়ে নিলে আঙুরে থাকা ক্ষতিকর রাসায়নিক দূর হবে

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

যেসব ফল ও সবজিতে সবচেয়ে বেশি কীটনাশকের অবশিষ্ট থাকার ঝুঁকি থাকে, আঙুর তার মধ্যে অন্যতম। এ কারণে আঙুর খাওয়ার আগে এতে লেগে থাকা ক্ষতিকর রাসায়নিক বাড়তি যত্ন নিয়ে পরিষ্কার করা জরুরি। আর আঙুর পরিষ্কারের জন্য যে উপকরণগুলো দরকার, সেগুলো খাদ্যনিরাপদ এবং সম্ভবত আপনার রান্নাঘরেই আছে।

আঙুর ধোয়ার সঠিক সময়, সঠিক পদ্ধতি

বাজার থেকে কেনা সব আঙুর একসঙ্গে ধুয়ে ফেলা উচিত নয়। আগে থেকে ধুয়ে রাখলে অতিরিক্ত আর্দ্রতায় ব্যাকটেরিয়া দ্রুত জন্মাতে পারে। এ কারণে আঙুর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবচেয়ে ভালো হয় খাওয়ার ঠিক আগে ধুয়ে নেওয়া। আঙুর ধুতে নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।

১. লবণ ও বেকিং সোডা দিয়ে আঙুর ধোয়া

  • ধাপ ১: খাওয়ার জন্য যে আঙুর নেবেন, সেগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিন।
  • ধাপ ২: একটি বাটিতে আঙুর রেখে তার ওপর ১ চা-চামচ লবণ ও ১ চা-চামচ বেকিং সোডা ছিটিয়ে দিন।
  • ধাপ ৩: আঙুরগুলো আলতো করে আঙুল দিয়ে নেড়ে-মেখে প্রায় এক মিনিট ঘষে নিন।
  • ধাপ ৪: আঙুরগুলো ছাঁকনি বা কোলান্ডারে নিয়ে আবার ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
  • ধাপ ৫: শুকনা কাপড়ে মুছে নিন এবং খান।

২. ভিনেগার ও বেকিং সোডা দিয়ে ধোয়া

ভিনেগার দিয়ে পরিষ্কারে যাঁদের আস্থা বেশি, তাঁদের জন্য এই পদ্ধতি—

  • ধাপ ১: প্রয়োজনীয় আঙুর একটি বাটিতে রাখুন।
  • ধাপ ২: আঙুর ডুবে যায়—এমন পরিমাণ পানি দিন।
  • ধাপ ৩: এতে ২ টেবিল-চামচ বেকিং সোডা ও ২ টেবিল-চামচ ভিনেগার মেশান।
  • ধাপ ৪: আঙুল দিয়ে আঙুরগুলো আলতো করে নেড়ে দিন এবং ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
  • ধাপ ৫: এরপর তুলে ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
    এটিকে বলা যায় কার্যকর ‘ভিনেগার ফ্রুট ওয়াশ’।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category