• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন

নিজস্ব প্রতিনিধি / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষ্যে নাড়ির টানে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের পরিকল্পনা ও দিক-নির্দেশনায় মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনা এই অতিরিক্ত পুলিশ সদস্যরা মঙ্গলবার থেকে ঈদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সার্বক্ষণিক টহল, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন যানবাহনে নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির শিকদার। তিনি জানান, ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও সুশৃঙ্খল মহাসড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category