• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

বিনোদন ডেস্ক / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের প্রথম প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তানজিকার ভাষ্যমতে, তার জীবনে প্রেমের সংখ্যা হাতেগোনা। তবে প্রতিটি সম্পর্কের গভীরতা ছিল অনেক। তিনি বলেন, ‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি। প্রতিটি প্রেমের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ।’

তিশা জানান, তার প্রথম প্রেম শুরু হয়েছিল রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ‘অমিত’ নামের সেই তরুণের সঙ্গে টানা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী জানান, ল্যান্ডফোনের সেই যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর লম্বাচওড়া চিঠি লিখেই চলত তাদের প্রেম।

অতীতের খুনসুটি নিয়ে তিশা বলেন, ‘বাসা থেকে তখন পড়ালেখার জন্য টিউটরের টাকা দেওয়া হতো। কিন্তু আমরা সেই টাকা বাঁচিয়ে একে অপরকে উপহার দিতাম। এমনকি রেস্টুরেন্টে গিয়ে মাত্র ২০ টাকার বাজেটে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই আমরা খুশি থাকতাম।’

ফোনে বেশি কথা বলার কারণে গুনতে হয়েছে বড় অংকের বিল, আর সেজন্য মায়ের কাছে প্রচুর মারও খেয়েছেন তিনি। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো আজও তাকে আপ্লুত করে। মজার ছলে তিশা আরও জানান, তার প্রথম প্রেমিক নাকি এখনও অবিবাহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category