• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘির হাট-বাজারে সবজি বাজারে অগ্নিমূল্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলী মাঠে পানি জমে শাক-সবজি ক্ষেত ডুবে যাওয়ায় বগুড়ারনআদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাপক হারে শাক-সবজির দাম বেড়ে গেছে। হঠাৎ করে শাক-সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ পড়েছে চরম বিপাকে। শাক-সবজির পাশাপাশি বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা।
সরজমিনে গিয়ে মঙ্গলবার আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর পরিমানে শাক-সবজি আমদানী হয়েছে। আমদানীতে কোন কমতি নেই, তবু শাক-সবজির দাম বেশী। একই অবস্থা উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট, ছাতিয়ানগ্রাম হাট, নশরতপুর হাট, কুন্দগ্রাম হাট, চাঁপাপুর হাটসহ বিভিন্ন বাজার গুলোতে। গত এক সপ্তাহ আগেও প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে। এখন সেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। পোটলের দাম ছিল প্রতি কেজি ২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা,করলা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০টাকা, ঝিঙা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ছিল ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পালন শাক, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, পাট শাক সহ প্রতিটি শাক-এ কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এছাড়াও কাঁচা মরিচ গত এক সপ্তাহ আগেও ছিল ৪০ টাকা কেজি। সেই কাঁচা মরিচ এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজি। মঙ্গলবার আদমদীঘি হাটে আসা ভ্যান চালক আবুল হোসেন, জীবন বর্মন, টমটম চালক উজ্জল হোসেন ও অর্পব সরকার বলেন, যে হারে শাক-সবজির দাম বেড়েছে তাতে করে আমাদের মতো নিন্ম আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছেন। তারা আরও বলেন, প্রতিদিন যে টাকা আয় হয়, তা দিয়ে চাল কিনতেই লেগে যায়। শাক-সবজির যে দাম কি করে কিনবো। সবজি বিক্রেতা আলীবর, আজিজুল সহ আরও কয়েকজন বলেন, বৃষ্টিপাত হওয়ায় কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে হাট-বাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category