• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  / ৭৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর আয়োজনে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন উদ্বোধন করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উপজেলা চত্বরে গাছের চারা রোপন  বিতরন করে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আবু মোত্তালেব, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবদল নেতা শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category