• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

অস্ট্রেলিয়ায় সুরের মঞ্চ মাতাবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

বিনোদন ডেস্ক / ১০২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে আগামী ১ ও ৮ আগস্ট দুইটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এই সফরে একই মঞ্চে পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’।

সিডনিতে ১ আগস্ট ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম।

কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ‘লিসেন ফর’ সামাজিক মাধ্যমে একটি প্রোমো ভিডিও প্রকাশ করে জানিয়েছে।

অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)।

মেগা কনসার্ট দুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, চমৎকার ভেন্যুতে সাজানো এই আয়োজনে দর্শকদের দারুণ এক অভিজ্ঞতা উপহার দিতে মুখিয়ে আছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category