• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

অভিনেত্রী ববির বাসায় চুরি, তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার স্থায়ী ঠিকানার বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জাগো নিউজকে বলেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।

জানা গেছে, নায়িকা ববি শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হন। এরপর মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮) ববিকে মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়।

এরপর মঙ্গলবার ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারির মধ্যে একটি আলমারি খোলা। তখন তিনি আরও ভালোভাবে খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। এরপর তিনি গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭ টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে।

ঘটনাটি নিয়ে নায়িকা ববি জাগো নিউজকে বলেল, আমার আম্মা হজে গিয়েছে। বোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। আমি গিয়েছিলাম শুটিংয়ে। খবর শুনে বাসায় এসে দেখি এই অবস্থা। চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category