• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

স্পোর্টস ডেস্ক / ১২০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন, পাশাপাশি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারও ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

তবে এ নিয়ে এতদিন কোনো কথা বলেননি স্বয়ং মুশফিক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন আজ দলের হয়ে সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে দলে আবারও ফেরা সম্পর্কে।

জবাবে মুশফিক বলেন, ‘ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিলো। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।’

পরে এক ফরম্যাটে খেলা দুই ক্রিকেটারকে নিয়ে মুশফিক বলেন, ‘মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের পেইনটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি, অন্যরকম ভালো লাগে।’

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ ভালো অবস্থানে থেকে শেষ করতে চান মুশফিক। একইসঙ্গে ঘরের মাঠে জয় নিয়ে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘টেস্ট সাইকেল গেলোবারের চাইতে ভলো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category