• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

৮ বছর বয়সেই কুরআনে হাফেজ আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি / ১৮৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে আব্দুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়েছে। ৩০ পারা কুরআন মুখস্ত করতে তার এক বছরেরও কম সময় লেগেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র।

আব্দুর রহমান বলেছে, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে মাদরাসায় হিফজ বিভাগে ভর্তি করেন। স্বপ্ন পূরণে আমি মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি, সবাই দোয়া করবেন।

পরিবার ও মাদরাসা সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউট মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয়। এরআগে সে আরেকটি মাদরাসার হিফজ বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কুরআন মুখস্ত করে। পরে সেখান থেকে এ মাদরাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫ পারা মুখস্ত করেছে। এতে এক বছরেরও কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি। সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে। একজন বড় আলেম হবে।

আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, মাত্র ৮ বছর বয়সে আমাদের মাদরাসার ছাত্র আব্দুর রহমান কুরআনে হাফেজ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র ও ভদ্র এবং পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কুরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category