• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

২০ ঘণ্টা পানির নিচে, জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানালেন রাশমিকা

বিনোদন ডেস্ক / ৬৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা বরাবরই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করতে ভালোবাসেন। এবার সেই চ্যালেঞ্জকে আরও বড় পরিসরে নিয়ে গেছেন তিনি। বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন এই অভিনেত্রী।

নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমায় বড় পরিসরে নির্মিত প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর একটি। সিনেমাটিতে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী যোদ্ধার চরিত্রে। এটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং কাজ বলে মনে করছেন নির্মাতারা।

জানা গেছে, পানির নিচের এই অ্যাকশন দৃশ্যটি শুধু একটি স্টান্ট নয়, বরং পুরো গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি বাস্তবসম্মত করে তুলতে কয়েক মাস ধরে পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির সহায়তায় শুটিং করা হয়েছে। ভারী পোশাক পরে, শ্বাস নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো বডি ডাবল ছাড়াই জটিল অ্যাকশন কোরিওগ্রাফি সম্পন্ন করেছেন রাশমিকা।

শুটিং শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে রাশমিকা লিখেছেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’

প্রযোজনা সংস্থার বিশ্বাস, ‘মাইসা’-র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মানদণ্ড তৈরি করবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নারীপ্রধান গল্পে এত বড় অ্যাকশন আয়োজন দর্শকদের জন্যও হবে এক নতুন অভিজ্ঞতা।

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘ককটেল ২’-এ শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’-র কাজও এগিয়ে নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category