• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি হাওড়ে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধন জামায়াতের সঙ্গে এনসিপির বোঝাপড়াটা ক্লিয়ার করা প্রয়োজন: ফেসবুক পোস্টে আব্দুল কাদের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

হজযাত্রীদের জন্য মিকাতে আধুনিক সুবিধা চালু করল সৌদি

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পবিত্র হজ পালনকে সামনে রেখে মিকাত বা ইহরাম বাঁধার নির্ধারিত স্থানগুলোর প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। হজযাত্রীদের সুবিধার্থে এসব পয়েন্টে নামাজের জায়গার সম্প্রসারণ, উন্নত পানি সরবরাহ ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে আড়াই শতাধিক নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের জন্য গঠিত রাজকীয় কমিশন (আরসিএমসি) ইতিমধ্যে নির্ধারিত প্রবেশপথ বা মিকাতগুলোর সংস্কার কাজ শেষ করেছে।হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এক মহাপরিকল্পনার অংশ হিসেবে এই উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছে বলে জানা গেছে।

রাজকীয় কমিশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সালেহ বিন ইব্রাহিম আল-রশিদ জানান, মিকাতগুলোতে বর্তমানে পুরুষদের জন্য ৬৬০০ এবং মহিলাদের জন্য প্রায় ৩২০০ জনের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের জন্য হাজার হাজার পার্কিং স্পেস এবং শত শত উন্নতমানের শৌচাগার তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে।

পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ওয়াদি মাহরাম মিকাতের পানীয় ব্যবস্থা পুরোপুরি পুনর্নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, আল-সায়ল আল-কাবির মিকাতের ৯০০টিরও বেশি শৌচাগারে কেন্দ্রীয় হিটিং বা পানি গরম করার ব্যবস্থা চালু করা হয়েছে।

হাজিদের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা মাথায় রেখে মিকাত এলাকা এবং কাবার নিকটবর্তী মসজিদগুলোতে ২৩০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া নতুন সাইনপোস্ট বা দিকনির্দেশক বোর্ড স্থাপনের মাধ্যমে হাজিদের চলাচলের পথ আরও সুনির্দিষ্ট করা হয়েছে।

মাঠ পর্যায়ে কাজ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট টিমগুলোকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। হাজিদের তাৎক্ষণিক সেবা দিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে মৌসুমি সেবা কেন্দ্র। মূলত হজ পালনকারীদের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও নিরাপদ করতেই সৌদি সরকার এই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category