• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ চার্জ দেওয়ার সময় ১০ ভুলে নষ্ট হতে পারে সাধের স্মার্টফোন সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ আদমদীঘিতে প্রভাবশালীদের চাপে অবশেষে সিলগালাকৃত সার গুদাম খুলে দিলেন কর্তৃপক্ষ সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশন সহ যুবক গ্রেপ্তার বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাভারে আ. লীগের মশাল মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিনিধি / ৫১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাভারে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশ ধাওয়া করে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৮০-৯০ জন নেতাকর্মীরা মশাল মিছিল করছিল। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। এসময় নয় জনকে আটক করে পুলিশ। পরে আটকদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category