• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
‘ডিয়ানা’ থেকে ‘কাটোরি’, সালমান–শাহরুখ–প্রিয়াঙ্কাদের পোষ্যদের সম্পর্কে কতটা জানেন পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ আইপিএলে দ্রুততম ৪০০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে। ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্রে ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন।

এই ঘোষণার দেড় মাসের মাথায় ট্রাম্প প্রশাসন জানায়, গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়। কবে নাগাদ এসব দেশের নাগরিকরা আবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা পাবেন, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

ট্রাম্প প্রশাসন জানায়, অভিবাসন আইনের ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে যাদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাদের অভিবাসন ঠেকানোই এর মূল উদ্দেশ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category