• শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
বহুবিবাহ নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন আহমাদুল্লাহ যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর, হেফাজতে আরও এক কিশোর নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই টিকিট কালোবাজারির অভিযোগে আটক দুইজন, উদ্ধার ৯৬৩ সিম শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ  শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে চট্টগ্রামে এনসিপির ২২ নেতাকর্মীর পদত্যাগ লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো: পানিসম্পদ মন্ত্রী

শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  / ৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। এর আগে জেলার প্রবেশ দ্বার ওয়াপদা মোড় এলাকায় সমবেত হয়ে তাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষকদের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category