• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৭৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক মো. সোহেল রানা বলেন, ইতিমধ্যে আমার বিরুদ্ধে ফেসবুক ও সংবাদপত্রে আমার নামে বিভিন্ন ভুল তথ্য ছাড়ানো হচ্ছে। বিভিন্ন যে ভুল তথ্য ও অভিযোগগুলো আসছে তা সম্পূর্ণ আমার স্ত্রীর কাছ থেকে আসছে। দীর্ঘদিন যাবত আমার স্ত্রীর সাথে সম্পর্ক খুব বাঁজে যাচ্ছে। আমাকে সে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে টর্চার করে আসছে। এমনকি আমাকে মারধরও করেছে। আমি শিক্ষকতা করি, লজ্জায় আমি বলতে পারেনি, কারণ আমি চেয়েছি সংসার করতে। সে ৮-১০ মাস আগে আমার বাড়ি থেকে চলে গেছে। সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, ছাড়াছাড়ির কথা বলে। ছাড়াছাড়ির জন্য আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে সালিশি বৈঠকে বসা হয়। তিনি কোন সালিশ মানেনা এবং আমার সম্মানহানি করার জন্য যা যা করণীয় তাই করবে বলে আমাকে হুমকি দেয়। তিনি বিভিন্ন জায়গায় আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। সম্প্রতি সে আমার এক সাবেক স্টুডেন্টকে জড়িয়ে তার বাড়িতে সন্দেহমূলকভাবে যাই এবং সিনক্রেট করে। সন্দেহের কারণ ছিলো, আমার কাছে তার একটা গাইড ছিলো, সেখানে তার নাম লেখা ছিলো। তখন সে ভেবে নিয়েছিলো ওই মেয়ের সাথে কথা বললেও আমি বলতে পারি। সে সন্দেহের বশে ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করে এবং অনেক মানুষ জড়ো করেছে। এবং তার দেওয়া সম্পূর্ণ তথ্যই ছিলো ভূল ও মিথ্যায় ভরা। ওই মেয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই। বিষয়টা আপনারা যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল আমার বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কিছু ছেলেদের দিয়ে একটি মানববন্ধন করিয়েছে। তিনি এই কুচক্রী মহল ও তার স্ত্রী তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category