মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত প্রথম ইছলাহি মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদে এ ইছলাহি মজলিস অনুষ্ঠিত হয়।
ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের সভাপতি মো. কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন মাগুরা জেলা ওলামা দলের আহ্বায়ক ও মাগুরা পুলিশ লাইন তাকওয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. আকরাম হুসাইন আরজু।
এছাড়া তাফসির পেশ করেন ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের ইমাম ও কাদিরপাড়া সম্মিলনী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান।
সর্বশ্রেষ্ঠ মানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মধ্যদিয়ে ইছলাহি মজলিসটি শেষ হয়।