মাগুরার শ্রীপুরে জুলাই শহীদ আসিফ ইকবালের কবর জিয়ারত ও অসম্পূর্ণ বসতঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবালের কবর জিয়ারত ও অসম্পূর্ণ বসতঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শহীদ আসিফ ইকবালের কবরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল আল ইয়াসিন শুভ নিলয়, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রুমানুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।