• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে অন্যের জমি দখল ও একাধিক সহিংস ঘটনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি মোজাম্মেলের

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১০৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহা গ্রামের মোজাম্মেল মোল্যা, তুজাম মোল্যা, ওহাব মোল্যা, কেছমত মোল্যাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জমি দখলের পায়তারা ও একাধিক সহিংস ঘটনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মোজাম্মেল মোল্যা। বরিবার সকালে এক ভিডিও বক্তব্যে মাধ্যমে তিনি এ দাবি করেন।

তিনি তার ভিডিও বক্তব্যে দাবি করেন, মীর জুয়েলের জমি ১৪৮ নং দাগে আর আমার জমি ১৩৮ নং দাগে। আমার জমির ভিতর দিয়ে পাকা রাস্তা হয়েছে যার ফলে আমি সরকারকে বিবাদী করে ০৬ শতক, আবার সাবেক যে দাগ ছিল ৭১ এর বাটা ১৫৯০ দাগের মধ্যদিয়ে মুল রাস্তার ১০ শতক সর্ব মোট ১৬শতক জমির দাবি করে মাগুরার বিজ্ঞ আদালতে একটি মামলা করেছি যার নং দেং ৩৮৭/২০২১। উক্ত দাগে ও যখন ঘর ওঠাতে গেছে তখন ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটির কারণেই ও থানায় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ও নাকোল বাজারে এক জায়গায় জমি কিনেছে ৫ শতক দখল করে আছে ৭ শতক। এখানে ১৩৮ নং দাগের ও জমি কিনেছে ১৬ শতক দখল করে নিয়েছে ৩৩ শতক। বিনয় কর্মকারের বাড়ি ও সম্পূর্ণ ষড়যন্ত্র করে ভাঙিয়েছে। সেখানে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন লোককে ম্যানেজ করে আমার বিরুদ্ধে মিথ্যা বলিয়েছে। সাতদোহা মাঠের রাস্তায় আমার জমিতে আমি পুকুর কাটিয়েছি। বরং রাস্তায় আমার জমির ভিতর দিয়ে গেছে। ওই জমিতে পুকুর কাটা নিয়ে ও বিভিন্ন বাঁজে মন্তব্য করে বেড়াচ্ছে। নাকোল বাজারের বিভিন্ন অবৈধ কাজের সাথে ও জড়িত। আমার জায়গার গাছ, বিধান সাহার কাছ থেকে আমি জমি কিনেছি ওই জমির গাছ আমি কাটবো না কে কাটবে? আমার জমির গাছ আমি কেটেছি এটা নিয়েও সে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়েছে। আমি আমার ও আমাদের বিরুদ্ধে করা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category