• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

শ্রীপুরের আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৭৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুরে বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপেক্ষিতে রায় ঘোষণার সময় পিছিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহত শিশুটির পরিবার।

​নিহত শিশুটির মা আয়েশা আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের মাধ্যমে রায়ের তারিখ পরিবর্তনের খবর জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি কালক্ষেপণ না করে দ্রুত রায় কার্যকর করার আকুল দাবি জানান।

২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।

​পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে প্রধান আসামি হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে রেকর্ড দ্রুততম সময়ে মাত্র ১৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্ন করে গত ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন নিম্ন আদালত।

​নিম্ন আদালতের দেওয়া ওই মৃত্যুদণ্ডের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সোমবার চূড়ান্ত রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আদালত রায় ঘোষণার নতুন তারিখ হিসেবে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category