• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শরীরে অসংখ্য ক্ষত নিয়ে মিললো নিখোঁজ আশুরার নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দুই বছরের ছোট্ট শিশু আয়শা। দিনভর আদর-আহ্লাদে বড়দের কোলেপিঠে চড়েই দিন কাটতো তার। মা-বাবার একমাত্র সন্তান হওয়ায় তার আবদার ছিল আরও বেশি। একদিন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়শা। অনেক খোঁজাখুঁজির পর সেদিন রাতেই আয়েশাকে নিথর দেহে খুঁজে পাই তার পরিবার। সেই ছোট শরীরে ছিল অসংখ্য ক্ষত।

সর্বশেষ শনিবার (১৮ এপ্রিল) এই ঘটনা মামলা দায়ের হয়েছে। এর আগে শুক্রবার কুড়িগ্রামের চিলমারীর মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা।

নিহত শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, আয়শা সিদ্দিকা আশুরা নামের ওই শিশু শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক খোঁজাখুঁজির পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় পরে থাকা বাঁশের কঞ্চির উপরে আয়শার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে থানায় খবর দিলে চিলমারী থানা পুলিশ শিশু আয়শার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানান স্থানীয়রা। নিহতের বাবা আলমগীর হোসেন পারিবারিক কলহের জেরে তার শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে জানিয়ে অপরাধী শনাক্ত করে বিচারের দাবি জানান।

চিলমারী মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন বলেন, আয়শা সিদ্দিকা নামে ২ বছর বয়সের একটি শিশুর মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তার চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবার আলমগীর হোসেন বাদী হলে চিলমারী থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category