• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

লোকালয়ে আহত দুই হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি / ৮৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বরগুনার পাথরঘাটায় লোকালয়ে চলে আসা আহত দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা এবং দুপুরে একই ইউনিয়নের কালিয়ারখাল এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার গাববাড়িয়া এলাকায় সুন্দরবন থেকে একটি হরিণ চলে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বন বিভাগের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই এলাকার একটি পুকুরের কিনারা থেকে হরিণটিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়। পরে বন বিভাগের সদস্যরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেন।

দুপুরের দিকে কালিয়ারখাল এলাকায় আরও একটি হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় হরিণটিকেও উদ্ধার করেন। পরে দুটি হরিণকেই চিকিৎসা শেষে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‌‘সুন্দরবন থেকে লোকালয়ে আসা দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। তবে কী কারণে হরিণ লোকালয়ে এসেছে এবং শরীরের ক্ষত হয়েছে, সে বিষয়ে আমাদের তদন্ত চলমান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category