• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ট্রাম্পের চিৎকার

নিজস্ব প্রতিবেদক / ৬৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার অভিযানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘যুদ্ধ কক্ষে’ যেতে দেননি তাঁর ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টারা। বিশেষ মূহূর্ত ছাড়া ওই অভিযানের প্রতি মিনিটের তথ্যও তাঁকে জানানো হয়নি।

ট্রাম্পের অস্থির চিত্তের কারণেই সহকারীরা এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তাদের ধারণা ছিল, প্রেসিডেন্টর ‘অস্থিরতা’ অভিযানে ব্যাঘাত ঘটাতে পারে।

জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে যখন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবর জানানো হয় তখন তিনি কয়েক ঘণ্টা ধরে উপদেষ্টাদের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন। বারবার বলতে থাকেন, ‘ইউরোপীয়রা আমাদের কোনো সাহায্যই করছে না।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাইলট ও ক্রু নিখোঁজের ওই ঘটনাকে ট্রাম্প সত্তর দশকের ‘ইরান জিম্মি সংকটের’ সঙ্গে তুলনা করেছিলেন। উপদেষ্টাদের সতর্ক করে বলেছিলেন, ‘জিমি কার্টারের সময় কী ঘটেছিল তা দেখুন। ওই একটি ঘটনাই নির্বাচনে হারের কারণ ছিল।’

জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কৌশলগত ঘাটতির কারণে তা সম্ভব হয়নি। কারণ, ১৯৭৯ সালের পর থেকে ইরানের মাটিতে মার্কিন বাহিনীর সরাসরি কোনো অভিযান চালানোর অভিজ্ঞতা ছিল না।

ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখল করার বিষয়েও ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন সামরিক উপদেষ্টারা। বলা হয়েছিল, এই অভিযান সফল হবে। কিন্তু আগের নেতিবাচক অভিজ্ঞতার কারণে ট্রাম্প সেখানে সেনা পাঠাতে রাজি হননি। সম্ভাব্য হতাহতের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘ওখানে আমাদের সেনারা সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category