• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়া এলাকার মাঝামাঝি কাশেম মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা ফরমান ও আবু বক্কর জানান, মুকুল হোসেন একজন ড্রাইভার। তিনি প্রতিদিন ভোরে শরীরচর্চার জন্য গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। আজও তিনি নিয়মিতভাবে হাঁটতে বের হলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তারা আরও জানান, কিছুদিন আগে গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। তাদের ধারণা, পূর্বের ওই ঘটনার জের ধরেই এ হামলা হতে পারে। ব্যক্তিগত বিরোধের কারণেও এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এর আগে দুই দফায় মুকুল হোসেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছিল।

গুলিবিদ্ধ অবস্থায় মুকুল হোসেনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category