• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে?

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বিশ্ব ফুটবল বহুবার দেখেছে আর্জেন্টিনা ও স্পেনের রোমাঞ্চকর লড়াই। কখনও প্রীতি ম্যাচে, কখনও বিশ্বকাপের মঞ্চে- দুই পরাশক্তির প্রতিটি মুখোমুখিই ছিল উত্তেজনায় ভরপুর। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

ইতিহাস বলছে, দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত কেউই কারও চেয়ে এগিয়ে নয়। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার এই মহারণে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় দুই ফুটবল পরাশক্তি।

এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে ৬টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ৬টি জিতেছে স্পেন, আর ২টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনের এই প্রতিদ্বন্দ্বিতায় দুই দলই সমানে সমান।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের ২৭ মার্চ, মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল স্পেন। লিওনেল মেসি চোটের কারণে খেলেননি, আর সেই হার ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল।

অন্যদিকে, বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের দেখা হয় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে লুইস আর্তিমের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেটিই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আলবিসেলেস্তেদের একমাত্র ম্যাচ এবং একমাত্র জয়।

দুই দলের মধ্যে আরেকটি সম্ভাব্য বড় লড়াই হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা সেই ম্যাচের যোগ্যতা অর্জন করলেও, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি বাতিল হয়ে যায়। ফলে এখন পর্যন্ত সেই ম্যাচ আর অনুষ্ঠিত হয়নি।

আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি পরিসংখ্যান
• মোট ম্যাচ: ১৪
• আর্জেন্টিনার জয়: ৬
• স্পেনের জয়: ৬
• ড্র: ২

বিশ্বকাপে মুখোমুখি
• ১৯৬৬ (গ্রুপ পর্ব): আর্জেন্টিনা ২-১ স্পেন

আর্জেন্টিনা-স্পেনের সব ম্যাচ

• ২০১৮: স্পেন ৬-১ আর্জেন্টিনা (প্রীতি)
• ২০১০: আর্জেন্টিনা ৪-১ স্পেন (প্রীতি)
• ২০০৯: স্পেন ২-১ আর্জেন্টিনা (প্রীতি)
• ২০০৬: স্পেন ২-১ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৯৯: স্পেন ০-২ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৯৫: স্পেন ২-১ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৮৮: স্পেন ১-১ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৭৪: আর্জেন্টিনা ১-১ স্পেন (প্রীতি)
• ১৯৭২: স্পেন ১-০ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৬৬: আর্জেন্টিনা ২-১ স্পেন (বিশ্বকাপ)
• ১৯৬১: স্পেন ২-০ আর্জেন্টিনা (প্রীতি)
• ১৯৬০: আর্জেন্টিনা ২-০ স্পেন (প্রীতি)
• ১৯৫৩: আর্জেন্টিনা ১-০ স্পেন (প্রীতি)
• ১৯৫২: স্পেন ০-১ আর্জেন্টিনা (প্রীতি)

এতদিনের ইতিহাসে দুই দলই সমান সংখ্যক জয় ভাগাভাগি করেছে। তবে এবার লড়াইটি আর পাঁচটি ম্যাচের মতো নয়। এটি বিশ্বকাপের ফাইনাল- যেখানে একটি জয় শুধু শিরোপাই এনে দেবে না, মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এক পক্ষকে এগিয়ে দেবে।

তাই নিউ জার্সিতে অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় অধ্যায়, যেখানে ফুটবল বিশ্ব দেখবে- সমতার পাল্লা শেষ পর্যন্ত আর্জেন্টিনার দিকে ঝুঁকে পড়ে, নাকি স্পেনই ইতিহাসের নতুন মালিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category