• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি / ৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।

নিহত শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. সাঈদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে জামালপুর চৌরঙ্গী এলাকার বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে ফাঁস দেয় শিফাত। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সাঈদ হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান এবং পরে থানায় বিষয়টি অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category