• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি হাওড়ে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধন জামায়াতের সঙ্গে এনসিপির বোঝাপড়াটা ক্লিয়ার করা প্রয়োজন: ফেসবুক পোস্টে আব্দুল কাদের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও পাসপোর্টের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার নয়ারচর গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গোলাম মওলা সরদার (৫৮) ও সাগর ব্যাপারীকে (১৯) গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারচর এলাকার বাসিন্দা গোলাম মওলা সরদারের পাসপোর্টের মেয়াদ বাড়ানোর কথা বলে প্রায় দুই বছর আগে সাইদুল ব্যাপারী ১ লাখ ৬০ হাজার টাকা নেন। দীর্ঘদিন পার হলেও পাসপোর্ট বা টাকা ফেরত না দেয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় গোলাম মওলা নয়াচর গোলচত্বরে গেলে সাইদুল ব্যাপারীর লোকজন তার ওপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে নয়াচর এলাকার আকবর মোল্লাসহ দুজনের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ক্ষতিগ্রস্ত দোকানি আকবর মোল্লা বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। তারপরও আমার দোকান ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’

হামলার বিষয়ে জানতে চাইলে আহত গোলাম মওলা সরদার বিচার দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ব্যাপারী বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। উল্টো গোলাম মওলাই আগে তার লোকবল নিয়ে হামলা চালিয়েছেন।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category