• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কারা

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

ব্রাজিল বিশ্বকাপের পাঁচবারের শিরোপাজয়ী দল। অন্যদিকে নরওয়ে এনিয়ে চারবার ফুটবল বিশ্বকাপ খেলছে। সেই হিসেবে নরওয়ের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ব্রাজিল।

তবে দুই দলের সাক্ষাতের অতীত সমীকরণে এগিয়ে নরওয়ে। হেড টু হেডে ৪ বারের দেখায় নরওয়ের জয় দুটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল।

সর্বশেষ ২০০৬ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি। মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকলেও এই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে সেলেসাওরা।

অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ।

এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ বলে ধারণা করেছে মডেলটি।

ব্রাজিল ইতিহাস, অভিজ্ঞতা ও সাম্প্রতিক শক্তিমত্তার কারণে এই ম্যাচে এগিয়ে থাকলেও নরওয়ের বিপক্ষে আগের মুখোমুখি পরিসংখ্যান বলে দিচ্ছে, কাজটা মোটেও সহজ হবে না। বিশেষত নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ভালোই ভোগাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্সকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category