• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

নিজস্ব প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। শনিবার রাত সাড়ে ১২টায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় বিজিবির টহলদল দুই জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category