• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বাস থেকে ডেকে নেওয়া সেই শিশুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে বাস থেকে নেমে ডেকে নিয়েছিলেন তারেক রহমান। সেই দৃশ্য দেশবাসীকে মুগ্ধ করেছিল। এবার ওই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

গত সোমবার (২৭ এপ্রিল) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের সড়ক অতিক্রম করছিল, তখন নিলিমা নামে এক মা নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন।

ঠিক সেই মুহূর্তে দৃশ্যটি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি গাড়ি থামিয়ে নেমে এসে শিশুটিকে দেখেন। এ দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে সেই নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠাতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category