• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বরগুনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ১০০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বরগুনার আমতলী উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের নতুন সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমতলী ফায়ার সার্ভিস।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরশহরের একে স্কুল সংলগ্ন স্থানীয় বাসিন্দা ইউসুফ মাওলানার নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুই শ্রমিক হলেন- আমতলী উপজেলা হলদিয়া এলকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং চাওড়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আবু জাফর (৫৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আমতলী উপজেলার একে স্কুল সংলগ্ন স্থানীয় বাসিন্দা ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনের নতুন তৈরি সেফটিক ট্যাংকের সাটারিং খোলার কাজ করতে যান জাহিদুল ইসলাম এবং জাফর নামে দুই শ্রমিক। এ সময় ওই সেফটিক ট্যাংকের ভেতরে প্রথমে প্রবেশ করেন জাহিদুল ইসলাম। তবে নামার পরপরই তিনি ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে আবু জাফরও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন এবং তিনিও ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণেই এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category