• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, সবার কাছে চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক / ৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির শারীরিক জটিলতা যেন কাটছেই না। অভিনেত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে, দুই দফা করা হয় সফল অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি।

তবে হঠাৎ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ জানান, তানিয়া বৃষ্টি কিছুটা অসুস্থ থাকলেও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নয়। চিকিৎসকের নির্দেশনা মেনে তিনি বিশ্রাম নিচ্ছেন এবং শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এর আগে চলতি বছরেই তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।

চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন তানিয়া বৃষ্টি। কিছুদিন সুস্থ থাকার পর আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category