• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ফেনীতে পিকআপ-অটো সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

জেলা প্রতিনিধি / ৭১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ সময় আরও দুইজন আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেনÑফুলগাজী সদর ইউনিয়নের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের নুরের ছফার স্ত্রী জাকিয়া আক্তার (৩৫) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পরশুরাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আরও দুইজন আহত হন। তিনি আরও জানান, লাশ ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category