• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ফলাফলে পিছিয়ে তৃণমূল, মন্তব্য মমতার

ডেস্ক রিপোর্ট / ৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ক্রমেই পিছিয়ে পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চতুর্থ রাউন্ডের গণনা শেষে ১০৩ আসনে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জীর দল। বিপরীতে ১৭০ আসনে এগিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোট গণনা। পোস্টাল ব্যালটের গণনা শেষে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু ইভিএমের ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির দিকে পাল্লা ভারী হতে থাকে।

এমন পরিস্থিতিতেও তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, প্রার্থী ও এজেন্টরা এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রংরুম, যেখানে গণনা হচ্ছে, সেটা ছেড়ে কেউ আসবেন না। এগুলো বিজেপির প্ল্যান। আগেই বলেছিলাম, প্রথম দুই-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে।

ভোট গণনা বন্ধ রাখার অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূলের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে। এসআইআরে নাম কেটে কার্যত ভোট লুট করেছে বিজেপি। যেসব জায়গায় তৃণমূলে জেতার সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

তৃণমূল সুপ্রিমো দাবি করেন, এখনো এমন ৭০ থেকে ১০০ আসন রয়েছে, কিন্তু সেই ফল প্রকাশ করা হচ্ছে না।

তৃণমূল কর্মী ও প্রার্থীদের উদ্দেশে মমতা বলেন, মন খারাপ করার কারণ নেই। বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category