• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আগামী ১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। ৬ থেকে ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো।

আসন্ন এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দলও। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ৬ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লাফবরায় স্থানীয় সময় বেলা তিনটায় হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। একই মাঠে ৯ জুন বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ ছাড়াও ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ডে একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৭ জুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category