• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পুকুরে মিলেছিল অটোরিকশাচালকের মরদেহ, ৮ মাস পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৮৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন ওরফে সোহরাব আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিহত সাজ্জাদ চট্টগ্রামের আনোয়ারা থানার হাজীগাঁও গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিন পর ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় লোকজন আনোয়ারা থানার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুরে হাত, পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। মরদেহে জবাই এবং বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে নিহতের বাবা তার পরিহিত পোশাক দেখে মরদেহটি সাজ্জাদের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হত্যা মামলার পলাতক আসামি সুমন প্রকাশ সোহরাব আলী কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category