• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পাম্পে এখন আর ৪-৫ ঘণ্টা অপেক্ষা নয়, কয়েক মিনিটেই মিলছে তেল

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কয়েক সপ্তাহের টানা ভোগান্তির পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। এখন অধিকাংশ পাম্পেই চাহিদামতো তেল পাচ্ছেন গাড়িচালকরা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর নীলক্ষেত, শাহবাগ, রমনাসহ গুরুত্বপূর্ণ পাম্প গুলোতে ঘুরে দেখা যায়, গত বেশ কয়েকদিন ধরে যেখানে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন অনেক পাম্পেই কয়েক মিনিটের মধ্যেই মিলছে ডিজেল, অকটেন ও পেট্রোল। কমেছে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের চাপও।

রমনা ফিলিং স্টেশনে তেল নিতে আসা রুপম আহমেদ বলেন, শান্তিতে তেল নিতে পারলাম। লাইনে দাঁড়াতে হয়নি। কয়েকদিন আগেও যেখানে ৪-৫ ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হতো আজ কয়েক মিনিটের মধ্যেই পেলাম।

নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে তেল নিতে আসা রাতুল হোসেন বলেন, অপেক্ষা না করে তেল পেলাম। ভোগান্তি নেই। এমন পাম্পই চেয়েছিলাম। তেল নিয়ে যা ভোগান্তি গেছে বলার মতো না। এখন স্বস্তি পাচ্ছি।

রমনা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মো. নাজমুল হক বলেন, এখন জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে। সব গাড়ি তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি নিতে পারছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। নতুন দামের সমন্বয় অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত দামেই জ্বালানি তেলের বিক্রি হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category