• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ১০০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নতুন প্রজন্মের ওপর নির্ভ করছে আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেনে।

উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই।

আমাদের সময় প্রায় শেষ, আমরা শুরু করে দিয়ে যাব উল্লেখ করে তিনি বলেন, তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের মধ্যে থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে।

এর আগে, শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি বিকেল ৫টা ৮ মিনিটে। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category