• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি বাসার ১১তলার ছাদ থেকে নিচে পড়ে আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১এ ও ১বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, আল-মোকাব্বর ইসলাম ১১তলা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া তার বাবার একটি স্কুল ছিল, ওই স্কুল তিনি দেখাশোনা করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আকুবপুর গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category