• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী যুদ্ধের স্থায়ী সমাধানে ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই সহকারী ভূমি কর্মকর্তা বদলি

দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আজ (২৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category